নারায়ণগঞ্জে ব্রিফকেসে গলাকাটা লাশ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৪, ১২:২৩
 
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি ব্রিফকেসে অজ্ঞাত পরিচয় ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে বন্দরের কুড়িপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বন্দর থানার ওসি নজরুল ইসলাম জানান, সকালে একটি বড় ব্রিফকেস দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ এসে ব্রিফকেস থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করে। লাশটি একটি কম্বল দিয়ে মোড়ানো ছিল। ধারণা করা হচ্ছে শুক্রবার রাতে কোন এক সময়ে অন্য কোথাও ব্যক্তিটিকে হত্যার পর লাশ ব্রিফকেসে করে এখানে ফেলে দেয়।
ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।