কুমিল্লার মুরাদনগরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।শুক্রবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের ইউছুফনগর গ্রামে এই ঘটনা ঘটে।
জানা যায়, সন্ধ্যায় বাড়ির পাশের সাঁকো পাড় হতে গিয়ে ইউছুফনগর গ্রামের আব্দুল ওয়াদুদ মিয়ার দুই মেয়ে ফারহানা নাজনীন তন্নী (১০) ও ফাহমিদার (৮ মাস) মৃত্যু হয়।
মুরাদনগর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
