একাই থাকতে চান ব্রিটনি

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৪, ১৯:৫১
 
 
একা থাকতে কে চায়! মানুষ সবসময়ই সঙ্গী হিসেবে পেতে চায় কাউকে। কিন্তু একা একাই দিব্যি ভাল আছেন আমেরিকান সঙ্গীত শিল্পী ব্রিটনি স্পিয়ার্স। এবং খুব তাড়াতাড়ি একা থেকে ‘দোকা’ হবারও কোন ইচ্ছাই নেই এই পপ শিল্পীর।
কিছুদিন আগেই প্রেমিক ডেভিড লুকাডোর সাথে সাথে সম্পকের্র ইতি টেনেছেন ৩২ বছর বয়সী এই সঙ্গীত শিল্পী। সমপ্রতি এক টিভি শো’তে তিনি জানালেন যে একা একাই জীবন উপভোগ করছেন তিনি। এখন তিনি ব্যস্ত আছেন নিজের পরবর্তী লক্ষ্য নিয়ে।
ব্রিটনি বলেন, ‘আমি সাতার কাটতে ভালবাসি। সময় পেলেই আমি সাতার কাটি। আমি ঝর্নার কাছে যেতে পছন্দ করি। রাঁধতেও বেশ ভাল লাগে আমার। এছাড়া ভাল লাগে আমার ছেলেদের সাথে একটু পড়াশুনা করতে। আর এসব নিয়েই আমার দিন খুব ভালভাবেই কেটে যাচ্ছে।’
আর এখন নিজ ছেলেদের সাথে ব্যস্ত থাকতে চান ব্রিটনি। তিনি বলেন, ‘আপাতত কোন নতুন সম্পর্কে জড়াতে চাইনা আমি। একটি নতুন লক্ষ্য ঠিক করেছি। সে অনুযায়ীই ধীরে ধীরে অগ্রসর হতে চাই আমি। ব্যস্ত থাকতে চাই নিজের কাজ নিয়ে।