শনিবার ভোরে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবকে গ্রেপ্তার করা হয়। অবশ্য হাবিবকে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর গ্রেপ্তারের পর এর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। তাকে গ্রেপ্তার করার পর শনিবার সন্ধ্যায় ছাত্রদলের দপ্তর সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির কথা জানানো হয়। কর্মসূচীতে রয়েছে রোববার সারাদেশে জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে এবং সোমবার দেশে থানা, কলেজ ও পৌরসভায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল।
ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসির এই কর্মসূচি পালনের জন্য প্রত্যেকটি ইউনিটকে নির্দেশ দিয়েছেন।
