পিঁপড়াবিদ্যার পরিবেশনায় জাজ মাল্টিমিডিয়া

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৪, ০০:৩৫

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত মোস্তফা সরয়ার ফারুকীর পিঁপড়াবিদ্যা ছবিটির পরিবেশনার দায়িত্ব নিয় প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ছবিটি আগামী ২৪ অক্টোবর ঢাকাসহ সারা দেশে মুক্তি পাচ্ছে। ছবির পরিচালক ও পরিবেশনা কর্তৃপক্ষ ঠিক করছে মোট কতটি হলে এবং কোন কোন শহরে ছবিটি মুক্তি দেওয়া হবে।

মোস্তফা সরয়ার ফারুকীর রচনা ও পরিচালনায় পিঁপড়াবিদ্যা ছবিটিতে অভিনয় করেছেন নবাগত নূর ইমরান মিঠু, শিনা চৌহান, মুকিত জাকারিয়া, জি সামদানি ডন, আরজে সাব্বির, মৌ প্রমুখ।