বিয়ে করলেন ক্লুনি

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৪, ২১:২০

 ইতালির ভেনিসে হলিউডের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ জর্জ ক্লুনির সঙ্গে আমাল আলামুদ্দিনের বিয়ে সম্পন্ন হয়েছে।  আমাল একজন  আইনজীবী। স্থানীয় সময় শনিবার তাদের এ বিয়ে অনুষ্ঠিত হয়।  

ভেনিসের গ্র্যান্ড ক্যানাল দিয়ে নৌকায় চড়ে বিয়ের আসরে পৌঁছান বর-কনে এবং অতিথিরা। অতিথি হিসেবে ছিলেন ম্যাট ডেমন, সিন্ডি ক্রফোর্ড, বিল মারে, বনোসহ অনেকে।

৯৮৯ থেকে ১৯৯৩ পর্যন্ত  অভিনেত্রী তালিয়া বালসামের সঙ্গে ঘর করেন ক্লুনি। বিচ্ছেদের পর ক্লুনি প্রতিজ্ঞা করেন, আর কখনও বিয়ে করবেন না। অবশেষে প্রায় এগারো বছর পর ৫৩ বছর বয়সী এই অভিনেতা আবর বিয়ে করলেন।