গত শুক্রবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চালানো এক অভিযানে র্যাব চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বিশ্বরোড বহদ্দার পুকুরপাড় এলাকা থেকে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার জন্য জড়ো হওয়া ১৭ ব্যক্তিকে উদ্ধার করেছে। এ সময় দালাল চক্রের দুজনকে আটক করা হয়।। আটক দালাল দুজন হলেন হুমায়ুন কবীর (২৭) ও তসলিমউদ্দিন (২৮)। হুমায়ুনের বাড়ি কক্সবাজারের রামু থানায় এবং তসলিমের বাড়ি বগুড়ার কাহালু থানায়।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন: আবদুল ওয়াহেদ (৬৭), মো. মিলন (২৫), মো. সেলিম (৩০), হাসান আলী (২৮), আহম্মদ আলী (২০), আবু হাসান (১৯), নওশের আলী (২৮), আবদুল মোতালেব (২৫), জালাল উদ্দিন (২৫), মীর ইকবাল (২৬), রমজান আলী (৩৫), মো. রফিক (৪০), মো. শাহিদন (৩৫), মো. ওয়াসিম (২৭), মো. মামুন মিয়া (২০), সাগর মিয়া (২৩), হিরোন মিয়া (১৭)।
র্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের বাড়ি বগুড়া, যশোর, সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা ও নরসিংদী জেলায়। তাঁদের নৌকায় করে মালয়েশিয়ায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল দালাল চক্র।
র্যাব চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক সোহেল মাহমুদ জানান, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা করা হয়েছে।