ফুলবাড়ীয়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৪, ১১:৩০

ফুলবাড়ীয়া উপজেলার দেওখোলা ইউনিয়নের দাসবাড়ী গ্রাম থেকে  থানা পুলিশ অজ্ঞাত যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে। রবিবার সকাল ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
থানা পুলিশ জানায়, উপজেলার দেওখোলা ইউনিয়নের দাসবাড়ী গ্রামে গলায় লুঙ্গি পেঁচিয়ে গাছে ঝুলানো লাশের খবর পেয়ে পুলিশ ঐ অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে ফুলবাড়ীয়া থানার ওসি তদন্ত মোশাররফ হোসেন জানান, সম্ভবত যুবককে অন্যত্র  হত্যা করে লাশের গলায় লুঙ্গি পেঁচিয়ে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। লাশ উদ্ধার করে ময়মনা তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।