চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে পাঁচটি সোনার বার উদ্ধার করেছে বিমানবন্দর শুল্ক বিভাগ। উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য প্রায় ২৫ লাখ টাকা।
শুল্ক বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে নূরুল আজিম নামে এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে বারগুলো পাওয়া যায় বলে শুল্ক বিভাগের সহকারী কমিশনার শাহাদাত জামিল জানান। নূরুল চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা।
জানা গেছে, এয়ার এরাবিয়ার একটি বিমানে শারজাহ থেকে সকালে চট্টগ্রামে আসেন নূরুল। সন্দেহ হওয়ায় তার ব্যাগ স্ক্যান করে একটি কৌটার ভেতর থেকে ৫৮৩ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বার পাওয়া যায়।
