সরাইলে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশত

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৪, ১৬:১৯
 
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুইপরে সংঘর্ষে অর্ধশত আহত হয়েছেন। এ ঘটনায় ১১জন দাঙ্গাবাজকে তিন মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার সকালে এই ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন-ইয়াছিন মিয়া (২০), উসমান গনি (২২), মনির মিয়া (১৮), জামির মিয়া (১৮), কবির (২৬), কুদ্দুছ মিয়া (২০), তারা মিয়া (৩০), গোলাপ (২০), আমজাদ (৩২), মঞ্জুর আলী (২৮) ও ছায়েদ আলী (৪০)।  
জানা যায়, উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামে পুকুরের কচুরীপানার নিয়ন্ত্রণ নিয়ে পশ্চিমপাড়ার ইব্রাহিম মিয়া (৫৫) ও দণি পাড়ার মাহতাব মিয়ার (৪০) বিরোধ চলে আসছিল। এ ঘটনায় মাহতাব মিয়ার লোকজন ইব্রাহিম মিয়াকে মারধর করে। এর জের ধরে সকালে দুই পক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়লে প্রায় অধশর্ত আহত হন। আহতদের মধ্যে সালমা বেগম (১৯), হুমায়ুন (৩৫), নুনা বেগম (৩০), সুখন মিয়া (২৫), হারুন মিয়া (৪০), আহসান আলী (৪০), দুলাল মিয়া (৫০), এনামূল (২৫), কালা মিয়া (৩৫), ধন মিয়া (২৫), মমতাজ বেগম (২৫) সূচী রায় (২৫) ও শাহ আলমকে (৩৮) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এসময় ঘটনাস্থল থেকে  ১১জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।