নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৪, ১৭:৫৩
 
 নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলায় আজম মিয়া (৩০) নামে এক গরু ব্যবসায়ী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।  
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় উপজেলার গদা হাজীপাড়া গ্রামের দুই গরুর ব্যবসায়ী ভটভটি যোগে তাদের গরু রংপুরের গঙ্গাচড়ার কোরবানির হাটে নিয়ে যায়। রাতে অবিক্রিত গরু নিয়ে তারা ভটভটি যোগে বাড়িতে ফিরছিলেন। পথে ভটভটির সামনের চাকা খুলে পড়লে গরু ব্যবসায়ী আজম মিয়া ও আনোয়ারুল ইসলাম গুরুত্ব আহত হন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রাতেই আজম মিয়া মারা যায়