বাংলাদেশ অভ্যন্তরীণ সমস্যার সমাধান করলে সব বন্ধুই এগিয়ে আসবে

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৪, ১৭:৫৯
 
 
 
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা সম্পর্কে বাংলাদেশস্থ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা বলেছেন, ‘এটা অভ্যন্তরীণ বিষয়, যা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ও জনগণের মীমাংসা করা দরকার। বাংলাদেশের জনগণ যখন তাদের অভ্যন্তরীণ সমস্যার সমাধান করবে, তখন বাংলাদেশের সব বন্ধুই তাদের সহযোগিতায় এগিয়ে আসবে।’ রবিবার ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিক্যাবের সভাপতি মঈনুল আলম।