নগরীর জেল রোড আনন্দ টাওয়ারের নিচ তলায় আমেরিকান ভিসা সেন্টারের সেন্টারের উদ্বোধন করা হয়েছে। আমেরিকান দূতাবাস, ঢাকার ভাইস কনসাল উইল রমিনি আনুষ্ঠানিকভাবে এ সেন্টারের উদ্বোধন করেন।
সিলেটে লন্ডন,কানাডা ও থাইল্যান্ডের ভিসাপ্রার্থীদের ভিএফএস-এর মাধ্যমে আবেদনপত্র জমাদানের সুযোগ থাকলেও আমেরিকার ভিসা প্রার্থীরা এ থেকে বঞ্চিত ছিল। আশা করা হচ্ছে এই সেন্টার উদ্ভোধনের মধ্য দিয়ে দীর্ঘ দিনের সমস্যাটি লাঘব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মি. উইল রমিনি বলেন, আমেরিকান দূতাবাসের সার্ভিস সহজলভ্য ও ঝুঁকিমুক্ত করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন,এখন থেকে আমেরিকার ভিসা আবেদনকারীরা তাদের পাসপোর্ট ঢাকার পরিবর্তে সিলেট অফিস হতে সরাসরি জমা ও সংগ্রহ করতে পারবেন।
এছাড়া, ২০০৮ সালের পর যাদের মাল্টিপল ভিসার মেয়াদ শেষ হয়েছে-তারা ইন্টারভিউ ছাড়া ড্রপ বক্স-এর মাধ্যমে পাসপোর্ট জমা দিয়ে ভিসা সংগ্রহ করতে পারবেন। এই সেন্টার থেকে পরবর্তীতে আমেরিকান সিটি সার্ভিসও প্রদান করা হবে বলে জানান রমিনি। তিনি জনানান বাংলাদেশ থেকে যারা আমেরিকা যেতে চায়-তাদেরকে আমেরিকান দূতাবাস ও সায়মন সেন্টার কোয়ালিটি সার্ভিস প্রদান করছে।
