ডিসেম্বরে ঢাকায় অরিজিত্!

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৪, ২২:১৮
 
অরিজিত্ এর আগেও একবার ঢাকায় এসে ঘুরে গেছেন। তবে বলিউডের এ সময়ের সবচেয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিত্ এবারে ওপেন এয়ার কনসার্টের জন্যই ঢাকায় আসছেন। এরই ভেতরে ঢাকার একটি ইভেন্ট কোম্পানির সাথে অরিজিত্ সিংয়ের লিখিত চুক্তি হয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে অরিজিত্ সিং এ বছর ডিসেম্বরের প্রথম সপ্তাহে কোনো ওপেন এয়ার ভেন্যুতে শো করবেন। পুরো বিষয়টি দেখভাল করছেন কলকাতার প্রখ্যাত ইভেন্ট ম্যানেজার হীরক দাসগুপ্ত।
ঢাকায় অরিজিতের কনসার্ট প্রসঙ্গে ঢাকার আয়োজক নাঈম আশরাফ বলেন, ‘এর আগে তিনি এসেছিলেন একেবারে অল্প কজন দর্শকদের জন্য। এবারে আমরা গালা কনসার্টের আয়োজন করছি। আশা করছি বছরের স্মরণীয় কনসার্ট হবে এটি।’
তবে অরিজিত্ শুধু কনসার্টের জন্য তার স্বত্ব দিয়েছেন বলে জানা যায়। কোনো টিভি চ্যানেল তা ধারণ করতে পারবে না বলে অরিজিতের পক্ষ থেকে জানানো হয়।