এই প্রথমবারের মতো কোনো নাটকে হেলিকপ্টার ব্যবহার করা হলো। রবিন খানের ঈদের বিশেষ নাটকে ইমপ্রেস এভিয়েশনের অত্যাধুনিক হেলিকপ্টার ব্যবহার করা হয়। নাটকের নাম ‘প্লাস মাইনাস’। মিজানুর রহমান লাবুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন রবিন খান। আসামি ধরার দৃশ্য ধারণ করতে সাড়ে তিন ঘণ্টার জন্য হেলিকপ্টার ভাড়া করতে হয় পরিচালককে।
রবিন খান বলেন, ‘যেহেতু আমি সংখ্যায় বিশ্বাসী নই। অল্প নাটক করি কিন্তু মানসম্পন্ন করার চেষ্টা করি। সেই বিবেচনাতেই আমি বরাবরই নাটকে বৈচিত্র্য রাখার চেষ্টা করি। গত ঈদে প্রচার হওয়া একটি নাটকে গল্পের প্রয়োজনে লিমুজিন গাড়ি ব্যবহার করেছিলাম। এবারও হেলিকপ্টারের ব্যবহার দর্শকদের ভালো লাগবে।’
