এবারে সালমান স্পষ্টভাবেই অকপটে স্বীকার করলেন তার পুরোনো প্রেমকে। সত্য প্রেমিকের মতোই অকপটে বললেন, ‘আর যাই ভুলি না কেন, আমার পক্ষে অ্যাশকে ভোলা অসম্ভব।’
মূলত বিগ বসের নতুন সিজনে সালমান-ঐশ্বরিয়ার ‘হাম দিল দে চুকে সানাম’ ছবিটির ‘ডোলারে’কে নতুন ভাবে রিমেক করার পরিকল্পনা নেওয়া হয়। একই ড্যান্স গ্রুপ ও কোরিওগ্রাফারের সহায়তায় এই গানটি রি-অ্যারেঞ্জ করা হবে।
সেই অনুষ্ঠানেই সালমানকে বিগ বস টিম প্রশ্ন ছুঁড়ে দেন, ‘সাল্লু ভাই আপনার ঐশ্বয়ািকে মিস করেন না?’
সাথে সাথে সালমান অকপট হয়েই বলেন, ‘যত কিছুই ভুলি অ্যাশকে ভোলা কখনোই সম্ভব না। আমি চাই ও সবসময় সুখী হোক। কী আর করা! আমাকে তো কেউই ঠিকঠাক বুঝল না।’
উল্লেখ্য, এবারের বিগ বসকে নতুনভাবে সাজানোর পরিকল্পনার অংশ হিসেবেই সালমান তার পুরোনো গানগুলোর নতুন রিমেক করার পরিকল্পনা নিয়েছেন।
