রোববার বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মিডিয়া সেন্টারে একই দলের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদের সঙ্গে ড্র করেন ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের জিয়া। এর ফলে অষ্টম রাউন্ড শেষে ৭ পয়েন্ট নিয়ে জাতীয় দাবায় এককভাবে শীর্ষস্থান ধরে রাখলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান।
অন্যান্য খেলোয়াড়দের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন সাড়ে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং নৌবাহিনীর আরেক দাবাড়ু গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব ছয় পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন।
