শাহজালালে ২ কেজি স্বর্ণের বারসহ আটক ১

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৪, ২১:২৮

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই কেজি স্বর্ণের বারসহ একজনকে আটক করা হয়েছে। আটক রনি (৩৭) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসিন্দা বলে জানা যায়।

জানা গেছে, মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ছেড়ে আসা একটি ফ্লাইট সোমবার গভীর রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছায়। ওই ফ্লাইটের যাত্রী রনির গতিবিধি সন্দেহজনক মনে হলে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা ট্রানজিট এলাকায় তার দেহ তল্লাশি চালায়। এ সময় অন্তর্বাসের ভিতর থেকে দুইটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন দুই কেজি। রনির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।