চীনে ইনস্টাগ্রাম ব্লকড

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৪, ১২:১৫
 
 
ফেইসবুকের মালিকাধীন জনপ্রিয় ছবি-শেয়ারিং সেবা ইনস্টাগ্রাম চীনে ব্লকড করা হয়েছে। হংকংভিত্তিক রিপোর্টসহ আরো নানা রিপোর্টের প্রকাশ করার পর ব্লকড করা হয়েছে। 
হংকংয়ে গণতন্ত্রের দাবিতে যে আন্দোলন চলছে তার অনেক ছবি ও ভিডিও পোস্ট করা হয়েছে। এর মধ্যে পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুড়ছে সে ছবিও রয়েছে।
চীনার টুইটার ভার্সন উইবোর অনেক ছবি ‘ওকুপাই সেন্ট্রাল’ হ্যাশ ট্যাগে প্রকাশ করা হয়েছে। রবিবার এটি ব্লক করে দেয়া হয়েছে। 
এছাড়া ওয়েবসাইট ডব্লিইডব্লিউডব্লিউ.ব্লকডচায়না.নেট-এ দেখাচ্ছে, বেইজিং ও শেনঝেনসহ চীনে ইনস্টাগ্রাম ব্লকড। সূত্র: রয়টার্স।