ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সোমবার দুপুরে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল প্রকাশ করেন। এই ইউনিটে পাসের হার ১৬.৫৫ শতাংশ।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে উচ্চ মাধ্যমিক পাশের রোল, পাসের সন, বোর্ডের নাম এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর দিয়ে লগইন করে ফলাফল জানা যাবে। এছাড়া মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের ফল জানতে পারবে।
গত ২৬ সেপ্টেম্বর ২০১৪ শুক্রবার ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
