কক্সবাজারের মহেশখালীতে দুই ডাকাত গ্রুপের সংঘর্ষে জাফর আলম(৩৫) নামে একজন নিহত হয়েছেন। উপজেলার কালারমারছড়া ইউনিয়নের দক্ষিণ ঝাপুয়া গ্রামে সোমবার ভোরে এই ঘটনা ঘটে। জাফর একই গ্রামের ইসমাইল আলীর ছেলে।
সূত্র জানিয়েছে, সোনা মিয়া গ্রুপ ও জাফর আলম প্রকাশ জাফর ডাকাতের মধ্যে ডাকাতির মালামাল ও টাকা ভাগাভাগির বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সোমবার ভোরে তাদের মধ্যে সংর্ঘষে বাধে। এসময় সোনা মিয়া গ্রুপের গুলিতে ডাকাত সর্দার জাফর আলম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত। আহত অবস্থায় তাকে চকরিয়া হাসপাতালে ভর্তি করা হলে ভোর সাড়ে ছয়টায় তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালারমারছড়ার পুলিশ ফাড়ির ইনর্চাজ এস আই আবুল কালাম জানিয়েছেন, জাফর ডাকাতের বিরদ্ধে মহেশখালী থানায় ডজনখানেক মামলা রয়েছে।
