গায়িকা রিহান্নাকে এবার দেখা যেতে পারে জেমস বন্ডের চলচ্চিত্রে। ডেইলি মিররের বরাত দিয়ে এনডিটিভি এমনটাই জানিয়েছে।
ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়, ২৬ বছর বয়সী গায়িকা রিহান্নাকে জেমস বন্ডের পরিচালক অভিনয় করার জন্য প্রস্তাব দিয়েছেন।
একটি সূত্র জানিয়েছে, রিহান্না বন্ড ফিল্মের একজন বড় ভক্ত। তার এ বিষয়ে ভাববার কোনো প্রয়োজন নেই। তিনি জানেন তিনি এটা করতে চান। রিহান্না সত্যিই এই বিষয়টি নিয়ে আলোড়িত।
নতুন বন্ড সিরিজের কোড নাম বন্ড২৪। এই বছরের শেষে এর কাজ শুরু হবে। পরিচালক স্যাম মেনডেস ছবিটি পরিচালনা করবেন। ২০১৫ সালের নভেম্বরে চলচ্চিত্রটি মুক্তি পাবে।
