তোবা শ্রমিকদের বেতন পরিশোধের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে তোবা গ্রুপের শ্রমিকরা। রাজধানীর বিজিএমই’র সামনে সোমবার সকালে ধর্মঘট করে তারা এ আল্টিমেটাম দেয়।
তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির ব্যানারে এ সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা মোরশেদা মিশু। তিনি মালিকদের হুঁশিয়ার করে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে তোবার ১৬০০ শ্রমিকের বেতন পরিশোধের ব্যাপারে সিদ্ধান্ত দিতে হবে। শ্রমিকরা ঈদ না করতে পারলে মালিকদেরও ঈদ করতে দেয়া হবে না। দুই ঘণ্টাব্যাপী এ ঘেরাও কর্মসূচিতে শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।
