রাজধানীর মিরপুরে বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশনের ছয় তলা স্কুল ভবনটি অক্ষত রেখে আগারগাঁও-মিরপুর (৬০ ফুট) সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্কুলটির শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। মানববন্ধন শেষে স্কুলটির অভিভাবকদের সংগঠন প্যারেন্টস ভয়েস থেকে সেখানে এক সংবাদ সম্মেলন এ করা হয়।
এ সময় প্যারেন্টস ভয়েসের আহবায়ক বেলাল উদ্দিন সেতু তার বক্তব্যে বলেন, যদি কোনো কারণে স্কুলটিকে বাঁচানো না যায়। তাহলে মিরপুরে যে কোনো সরকারি খাস জমি বরাদ্দ দিয়ে সেখানে এমন আরেকটি প্রতিবন্ধী ফাউন্ডেশন ভবন নির্মাণের মাধ্যমে সেখানে এ স্কুলটি স্থানান্তর করে তারপর সড়ক নির্মাণ করার দাবি জানান।
সোমবার সকালে সাড়ে ১০টায় মিরপুর ২ নম্বর সেকশনে প্রতিবন্ধী ফাউন্ডেশন স্কুলটির সামনে প্রায় সাড়ে চার শতাধিক প্রতিবন্ধী শিশু-কিশোর শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধন শেষে স্কুলের অভিভাবকদের সংগঠন প্যারেন্টস ভয়েসের আহ্বায়ক বেলাল উদ্দিন সেতু বলেন, রাজধানীতে প্রতিবন্ধীদের জন্য এটাই সবচেয়ে বড় স্কুল। ১৯৮৭ সালে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ স্কুলের জন্য ১১ কাঠা জমি বরাদ্দ দেয়। ২০০২ সালে রাজউক কর্তৃক ছয় তলা ভবন নির্মানের নকশা অনুমোদন করা হয়। পরে সমাজকল্যাণ মন্¿ণালয় এখানে তিন কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করে।
