‘ক্যাটকে আমার স্বার্থেই ব্যবহার করেছি’

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৪, ১৩:১০

খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে বলিউডি সিনেমা ‘ব্যাং ব্যাং’। আর মুক্তির আগে এই সিনেমার সহ-তারকা ক্যাটরিনা কাইফকে প্রশংসায় ভাসালেন ঋত্বিক রোশান। সম্প্রতি এক সাক্ষাত্কারে ক্যাটরিনাকে পুরুষদের মতো পরিশ্রমী বললেন এই বলিউড অভিনেতা।

৪০ বছর বয়সী এই তারকা অভিনেতা বলেন, ‘ক্যাটের সাফল্যে আমি অবাক না হয়ে পারি না। সে হিন্দি বলতে পারে না। এখনো এই ভাষাটি শিখছে সে। অথচ যে ভাষা সে জানেই না সেই ভাষায় অভিনয়ের মাধ্যমে শীর্ষে পৌঁছেছে সে। আমার কাছে এটা অবিশ্বাস্য মনে হয়।

তবে অনেকে মনে করে আমার ডিভোর্স বা নানান প্রসঙ্গের সাথে ক্যাট জড়িত। আসলে মোটেও তা নয়। আমি আমার স্বার্থেই ওকে ব্যবহার করেছি। এবং আজীবন করে যাবো। সেটা ব্যক্তিস্বার্থও হতে পারে বা বাণিজ্যিক!’