রাতে ২০ দলের সঙ্গে বৈঠক খালেদা জিয়ার

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৪, ২২:১০

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে মঙ্গলবার রাতে জরুরি বৈঠক করেবন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাত ৮টায় গুলশান কার্যালয়ে তিনি এ বৈঠক ডেকেছেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেন।
জোট সূত্র জানায়, বৈঠকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার বিষয়ে করণীয় নির্ধারণ ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।