শুক্রবারের মধ্যে চামড়ার দাম নির্ধারণের নির্দেশ

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৪, ১৯:২৯
 
 
আগামী শুক্রবারের মধ্যে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করার নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে চামড়া ও মাংস ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক বৈঠকশেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে তোফায়েল আহমেদ বলেন, সরকারের পক্ষ থেকে আমরা চামড়ার দাম নির্ধারণ করে দিতে চাই না। জনগণ যাতে উপযুক্ত মূল্য পায়, আবার আপনাদেরও সুবিধা হয়।
তিনি বলেন, ঈদের পর ৩০ দিন যাতে চামড়া পাচার না হয় সে ব্যাপারেও সরকার পদপে নিয়েছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, কোরবানির চামড়ার টাকা এতিমখানাসহ গরীব মানুষদের দেয়া হায়। তাই চামড়ার ন্যায্য মূল্য মানুষ যাতে পায় সেদিকে খেয়াল রাখতে হবে।