লতিফ সিদ্দিকীর বক্তব্যে রিজভীর নিন্দা ও প্রতিবাদ

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৪, ১৯:৫৪
 
হজ ও তাবলিগ নিয়ে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিবাদ জানান। 
রুহুল কবির রিজভী বলেন, লতিফ সিদ্দিকীর বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।
তিনি বলেন, তার (লতিফ সিদ্দিকী) বক্তব্যের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের সামগ্রিক মনোভবের বহিঃপ্রকাশ ঘটেছে। আমরা এর নিন্দা জানাই।
মধ্যবর্তী নির্বাচন নাকোচ করা সম্পর্কে তিনি বলেন, এরশাদ সরকারও জোর করে মতায় থাকতে চেয়েছিলেন কিন্তু তিনি তা পারেননি এই সরকারও পারবে না।