ঝিনাইদহে ডোবা থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪৬

ঝিনাইদহ শহরের এক ডোবা থেকে অর্ধগলিত একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

 

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, সুইট হোটেলের পেছনের ডোবায় লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। অর্ধগলিত লাশটির নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

 

ইত্তেফাক/এএম