লতিফ সিদ্দিকীর পদত্যাগের দাবি জানাল বিএনপি

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৪, ১৯:৫২
 
 
পবিত্র হজ ও তাবলিগ নিয়ে টেলিযোগাযোগমন্ত্রী লতিফ সিদ্দিকীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি অবিলম্বে লতিফ সিদ্দিকীর পদত্যাগের দাবি জানান।
বিএনপি মুখপাত্র বলেন, এই মন্ত্রী কথাবার্তায় সবসময় সভ্যতার সীমানা অতিক্রম করেন। তার বক্তব্য বাংলাদেশসহ গোটা মুসলিম বিশ্বের ধর্মীয় আবেগে চরম আঘাত। এর আগেও তিনি এমন অসংলগ্ন কথা বলেছেন যা কেবল সমাজবিরোধী লোকেরাই বলে থাকেন।