পবিত্র হজ, তাবলিগ সম্পর্কে আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ সিদ্দিকীর বক্তব্যের জন্য তাকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আজ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান মঙ্গলবার এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা দেন।
