প্রধানমন্ত্রী ফিরলে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ব্যবস্থা: ওবায়দুল কাদের

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৪, ২১:২৬
 
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযক্তি মন্ত্রী লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, তিনি (প্রধানমন্ত্রী) দেশে ফিরলেই এ ব্যাপারে দলীয় ফোরামে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে।

মঙ্গলবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডে ফুটওভার ব্রিজের উদ্ধোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে দলের বয়োজ্যেষ্ঠ নেতা আবদুল লতিফ সিদ্দিকী যে কথা বলেছেন তা সঠিক নয়, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা। এছাড়াও তিনি আমাদের দলের ভবিষ্যত নেতা।