রাজধানীতে লতিফসিদ্দিকীর কুশপুত্তলিকা দাহ

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৪, ২১:১৮
 
পবিত্র হজ এবং তাবলিগ জামায়াত সম্পর্কে আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ সিদ্দিকীর আপত্তিকর বক্তব্যের জন্য তাকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার রাজধানীতে হেফাজাতে ইসলাম,ইসলামী ঐক্যজোট,বাংলাদেশ খেলাফত আন্দোলনসহ বিভিন্ন ইসলামী সংগঠন বিক্ষোভ প্রদর্শন করেছে। এসময় তারা লতিফ সিদ্দিকীর একাধিক কুশপুত্তলিকায় অগ্নিসংযোগ করে । লালবাগ চৌরাস্তায় হেফাজাতের সমাবেশে নেতৃবৃন্দ বলেন,লতিফ সিদ্দিকীকে ফাঁসি দিতে হবে। সমাবেশ শেষে বিক্ষোভ-মিছিল লালবাগ চৌরাস্তা থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আজিমপুর এতীমখানার সামনে গিয়ে মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়। এসময় বিক্ষুব্ধ মানুষ লতিফ সিদ্দিকীর কুশপুত্তলিকায় অগ্নিসংযোগ করে ।
সমাবেশ থেকে আগামী শুক্রবার সারা দেশের সকল মসজিদ থেকে লতিফ সিদ্দিকীর ফাঁসীর দাবিতে বিক্ষোভ-মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।
 জমিয়তে উলামায়ে ইসলামের নেতা-কর্মীরা পল্টন কালভার্ট রোডে লতিফ সিদ্দিকীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আব্দুল লতিফ সিদ্দিকীকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। রাজধানীর বারিধারা জমিয়তে মাদানিয়া মাদ্রাসায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের ঢাকা মহানগর আহ্বায়ক নূর হোছাইন কাসেমী এই দাবি জানান।