রাজধানীর দারুসসালাম থানা এলাকার বাগবাড়ীতে অভিযান চালিয়ে ইয়াবার দুই নারী ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। তাদের কাছ থেকে র্যাব ১৪শ ইয়াবা উদ্ধার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, রোকসানা বেগম ওরফে আমেনা বেগম ওরফে বিথী (৫০) ও রুনা বেগম (৩৫)।
র্যাব-৪ এর এএসপি বদরুল আলম মোল্লা জানান, দারুস সালাম থানা এলাকায় নারীরা ইয়াবা ব্যবসা করছেন এমন খবরের ভিত্তিতে সোমবার রাতে বাগবাড়ির চারআনি পাড়ার ক-১৭/২ ও ক-১৯/২ নম্বর বাড়িতে অভিযান চালানো হয়। এই দুই বাড়ি থেকে ভাড়াটিয়া বাসিন্দা হিসাবে যথাক্রমে বিথী ও রুনাকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১৪শ ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরো জানান, এর আগে বিথী মাদক ব্যবসার অভিযোগে বেশ কয়েকবার গ্রেফতার হয়েছিলেন। জামিনে মুক্তি পেয়ে তিনি আবারও ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে দারুস সালাম থানায় মাদক আইনে ৩ টি মামলা রয়েছে।
