হাজীরা সর্বোচ্চ ৪৭ কেজি মালামাল বহন করতে পারবেন

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৪, ২২:১০
 
 

 
এখন থেকে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ফিরতি ফ্লাইটে হাজীগণ ৩০ কেজির পরিবর্তে ৪৭ কেজি মালামাল পরিবহন করতে পারবেন।
মঙ্গলবার মক্কায় অবস্থানরত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন হাজীদের মালামাল পরিবহনের সর্বোচ্চ সীমারেখা বাস্তবায়নের জন্য এ নির্দেশনা দিয়েছেন। নির্দেশনা বাস্তবায়নে বিমান বাংলাদেশ এয়ার লাইন্স তাত্ক্ষণিক এ নির্দেশনা বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এর আগে প্রতিজন হাজী সর্বোচ্চ ৩০ কেজি মালামাল পরিবহন করতে পারতেন।
নতুন নির্দেশনার আলোকে প্রতিটি লাগেজে সর্বোচ্চ ২৩ কেজি করে দুটি লাগেজে মোট ৪০ কেজি এবং হ্যান্ড লাগেজে আরও অতিরিক্ত ৭ কেজি পর্যন্ত মালামাল পরিবহন করতে পারবেন।

সূত্র:- বাসস।