দেওয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জোট শরিক দলগুলোর নেতাদের নিয়ে মঙ্গলবার রাতে বৈঠক করেছেন। আলোচনার বিষয়বস্তু ও সিদ্ধান্ত সম্পর্কে বুধবার সকাল ১১টায় সংবাদ সম্মেলনে জানানো হবে।
গুলশানে বিএনপি চেয়ারপাসনের কার্যালয়ে বৈঠক থেকে বেরিয়ে জাগপার চেয়ারম্যান শফিউল আলম প্রধান সাংবাদিকদের জিজ্ঞাসায় বলেন, “আগামীকাল সকাল ১১টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে সব কিছু জানাবেন।”
বৈঠকে জোট নেতাদের মধ্যে ছিলেন এলডিপির অলি আহমদ, জামায়াতে ইসলামীর আমিনুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের মুহাম্মদ ইসহাক, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় পার্টি (কাজী জাফর) এটিআইএম ফজলে রাব্বী, মোস্তফা জামাল হায়দার, জাগপার শফিউল আলম প্রধান, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, এনডিপির খন্দকার গোলাম মূর্তজা, ন্যাপের জেবেল রহমান গানি, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, মুসলিম লীগের এএইচএম কামরুজ্জামান খাঁন, পিপলস লীগের গরীবে নেওয়াজ, ইসলামিক পার্টির আবুল কাশেম, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, জমিয়তে উলামে ইসলামের রেজাউল করীম, ডিএল’র সাইফুদ্দিন মনি, বিজেপির সালাহউদ্দিন মতিন প্রকাশ এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
