উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ ‘উইন্ডোজ ১০’ এর ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। এটি মোবাইল ফোন, ট্যাবলেট, ল্যাপটপ ও পিসিসহ বিভিন্ন ধরনের পণ্যেই চলবে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে উইন্ডোজ ৮-এর পরবর্তী সংস্করণ হিসেবে উইন্ডোজ ১০-এর ঘোষণা দেয়া হয়। সূত্র: রয়টার্স।
বর্তমানে বিশ্বে ১.৫ মিলিয়নরেও বেশি গ্রাহকরা উইন্ডোজ ব্যবহার করে থাকেন। তবে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমটি আশানুরূপ জনপ্রিয় হয়ে ওঠেনি। উইন্ডোজ ১০ এর উদ্দেশ্য হচ্ছে লাভজনক ব্যবসার বাজার পুর্নদখলে নেয়া।
টেক রিসার্চ ফার্ম ফরেস্টারের মতে, দুই বছর আগে বাজারে ছাড়া উইন্ডোজ ৮ মাত্র ২০ শতাংশ মানুষ ব্যবহার করে।
মাইক্রোসফটের কর্মকর্তারা বলেছেন, উইন্ডোজ ৮ থেকে সরাসরি উইন্ডোজ ১০ এ চলে যাওয়ার ঘোষণা দিয়ে এটাই বোঝানো হয়েছে যে এটি একটি বড় পদক্ষেপ।
মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম বিভাগের প্রধান টেরি মেয়ারসন বলেছেন, উইন্ডোজ ১০ হবে আমাদের অন্যতম এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম।
মেয়ারসন বলেছেন, উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম তৈরির প্রকল্পটি অভ্যন্তরীণভাবে দীর্ঘদিন ধরে ‘থ্রেসহোল্ড’ নামে পরিচিত ছিল। এটি মাইক্রোসফটের নতুন ধরনের একটি পদ্ধতি, যা কম্পিউটারের সাথে সাথে মোবাইল ডিভাইসও সমর্থন করবে।
অ্যাপলে আইফোন ও আইপ্যাড এবং গুগলের অ্যান্ডয়েডের কারণে মাইক্রোসফট উইন্ডোজকে জনপ্রিয় করতে হিমশিত খাচ্ছে।
গার্টনারের তথ্য অনুযায়ী, এক দশক আগে ব্যক্তিগত কম্পিউটার থেকে ভারচুয়াল জগতে যে একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছিল মাইক্রোসফট এখন মাত্র ১৪ শতাংশ পণ্যে শুধু উইন্ডোজ ব্যবহৃত হচ্ছে।
আগামী বছর নাগাদ এটি বাজারে আসতে পারে। বুধবার থেকে মাইক্রোসফটের ওয়েবসাইটে উইন্ডোজ ১০-এর প্রিভিউ সংস্করণটি পাওয়া যাবে।
