লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দুই মামলা

আপডেট : ০১ অক্টোবর ২০১৪, ১৩:৩৮
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা হয়েছে। ধর্মীয় মূল্যবোধে আঘাত হানার অভিযোগ এনে পৃথক দুই ব্যক্তি বুধবার ঢাকার সিএমএম আদালতে মামলা দুটি করেন।
 
মামলা দুটির বাদী হলেন, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী কেএমএম আবেদ রাজা এবং আলহাজ মো. বাদল।
 
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দুটির শুনানি হবে।