ঝিনাইদহে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ১ সদস্য আটক

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:১৭

ঝিনাইদহের মহেশপুর থেকে আটক মো. জসিম উদ্দিন জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য বলে দাবি করেছে র‌্যাব। তিনি মহেশপুর উপজেলার বাবলা মাথাভাঙ্গা গ্রামের মো. ফারুক হোসেনের ছেলে।

 

র‌্যাব-৬ এর ঝিনাইদহ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম সাংবাদিক সম্মেলনে জানান, জসিম উদ্দিন নিজের নামে ফেসবুকে আইডি খুলে উগ্র জঙ্গি মতবাদ প্রচার করে আসছিলেন। ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট শেয়ার করতে থাকে।

 

তিনি আরো জানান, রবিবার ভোরে মহেশপুর উপজেলার বাবলা মাথাভাঙ্গা গ্রামের সরকারি প্রাইমারি স্কুলের পিছনের মাঠ থেকে তাকে আটক করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল সেট, তিনটি সিমকার্ড ও একটি মেমোরি কার্ড উদ্ধার করা হয়।

 

সাংবাদিক সম্মেলনে তিনি আরো জানান, জসিম উদ্দিন যশোরের চৌগাছা উপজেলার বর্নী শাহাপুর কওমী মাদ্রসায় ৮ বছর পড়াশুনা করেন। এরপর ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া মারকাযুল হুদা আল ইসলামী মাদ্রাসায় ভর্তি হন। সেখান থেকে জঙ্গি মতবাদে জড়িয়ে পড়েন।

 

ইত্তেফাক/এএম