মাতাল কী করে তার কি কোনো ঠিক থাকে! তাই কেউ চায় না মাতালদের খপ্পরে পড়তে। আর সেদিক থেকে চিন্তা করলে হলিউডি অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী জেনিফার লোপেজকে অভাগাই বলতে হচ্ছে। কারণ মাতাল এক ড্রাইভারের খপ্পরে পড়ে সম্প্রতি দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি।
বরাবরই ঘুরতে পছন্দ করেন জেনিফার লোপেজ। গত শনিবার রাতে নিজের ছয় বছরের দুই জমজ সন্তান ম্যাক্স, এমি ও বন্ধু লিয়া রেমিনিকে নিয়ে ডেমি লোভাতোর কনসার্টে যাচ্ছিলেন লোপেজ। গাড়িটি চালাচ্ছিলেন লিয়া। চালকের পাশের সিটেই বসেছিলেন লোপেজ। আর তার সন্তানেরা ছিল পিছনের সিটে। বেশ আনন্দ করতে করতেই যাচ্ছিলেন তারা। কিন্তু ক্যালিফোর্নিয়ার মালিবুর প্যাসিফিক কোস্ট হাইওয়ে দিয়ে যাওয়ার পথে এক মাতাল ড্রাইভার লোপেজের গাড়ির সাথে দুর্ঘটনা ঘটান। যদিও দুর্ঘটনায় কারো কোনো ক্ষতি হয়নি। ঘটনাস্থলের খানিক দূরেই ছিলেন একজন পুলিশ অফিসার। সাথে সাথে মাতাল ড্রাইভারকে গ্রেফতার করেন তিনি। যদিও এই মাতাল ড্রাইভারটি যে কে তা এখনো জানা যায়নি। তবে এরকম একটি দুর্ঘটনা থেকে বেঁচে গেলেও লোপেজ অবশ্য ফুর্তিতেই আছেন। দুর্ঘটনার পরপরই সামাজিক যোগাযোগের একটি সাইটে তিনি এমন ছবি আপলোড করেছেন যে দুর্ঘটনায় তিনি বেশ রেগে আছেন!
