বলিউডের চিকনি চামেলি ক্যাটরিনা কাইফ সালমান খানের মুখোমুখি হতে নারাজি প্রকাশ করেছেন।
ভারতীয় গণমাধ্যম জানায়, 'ব্যাং ব্যাং' সিনেমার প্রচারের জন্যও ক্যাট বিগ বস-মুখী হতে চাইছেন না৷ কেননা রণবীর কাপুরের সঙ্গে ক্যাটের প্রেমের সম্পর্কটা বেশ স্পর্শকাতর অবস্থায় রয়েছে। তাই প্রযোজকদের কথায় কান দিয়ে সিনেমার প্রমোশনের জন্য ‘বিগ বস’র ধারের কাছেও যেতে চাইছেন না ক্যাট। কারণ সাবেক প্রেমিক সালমান সম্পর্কে ক্যাটের ইন্দ্রীয় বোঝাপড়াটাও যে একেবারেই কম নয়।
‘দুটি মন আর নেই দুজনার’ গীতি কবিতার মত কতই না একান্তে ঘনিষ্ঠ সময় কাটিয়েছেন দুইজন। কিন্তু ‘আজ দুইজনার দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেঁকে’ রুপকে দুইজন এক মেরুতে বাস করে মেরুর অন্যপ্রান্তের বাসিন্দা বনেছেন। ‘আমার এই পথ চলাতেই আনন্দ’ রুপকে রনবীরের প্রেমের তরিতে গা ভাসিয়েন ক্যাট। আর রনবীরও জেনে শুনে বিষ করিও না পান বুঝাতে সক্ষম হয়ে এখন ভালবাসার মানবীযন্ত্রটাকে নিজের কাছেই আগলে রাখতে দৃঢ় প্রত্যয়ী। আর ক্যাটও জানেন ভালবাস ছাড়া আর আছে কী। ভালবাসা হল রনবীর। নিশ্বাস হলো রণবীর। রনবীর ছাড়া ক্যাট বাঁচতে পারে কী। আর রণবীরের সঙ্গে কোন মনোমালিন্য সৃষ্টি না হওয়ার জন্যই ক্যাটের এ সিদ্ধান্ত।
