দুই মামলায় লতিফ সিদ্দিকীকে সমন

আপডেট : ০১ অক্টোবর ২০১৪, ১৬:১৬
 
‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ দেওয়ায় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দায়ের করা দুই মামলায় সমন জারি করেছেন ঢাকার মুখ্য নগর হাকিম আদালত। আগামী ২৮ ও ৩০ অক্টোবর মামলা দুটিতে লতিফ সিদ্দিকীকে পৃথক পৃথকভাবে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।
এর আগে বুধবার সকালে ঢাকার সিএমএম আদালতে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী কেএমএম আবেদ রাজা ও আলহাজ মো. বাদল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের আদালত কেএমএম আবেদ রাজার দায়ের করা মামলাটির শুনানি শেষে আগামী ২৮ অক্টোবর লতিফ সিদ্দিকীকে হাজির হওয়ার নির্দেশ দেন।
অন্যদিকে ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের আদালতে অনুষ্ঠিত হয় আলহাজ মো. বাদলের দায়ের করা মামলাটির শুনানি। এ মামলায় আগামী ৩০ অক্টোবর হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।