সিলেট বিমানবন্দরে একঘন্টা যাত্রা বিরতি করবেন প্রধানমন্ত্রী

আপডেট : ০১ অক্টোবর ২০১৪, ১৭:২৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পথে বৃহসপতিবার সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কিছু সময় যাত্রা বিরতি করবেন। এদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সিলেট মেট্রোলিটন পুলিশ, জেলা প্রশাসন সহ সংস্লিষ্টরা বিমান বন্দর সড়ক সহ বিভিন্ন স্থানে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছেন।   
যুক্তরাজ্য থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান (বিজি-০১৬) সকাল ৯ টায় ওসমানী বিমানবন্দরে অবতরণ করবে।
ওসমানী বিমানবন্দর ব্যাবস্থাপক হাফিজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বুধবার বিকালে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে কেবল যাত্রাবিরতি করবেন। এখানে কিছুক্ষণ বিশ্রাম নেয়ার পর তিনি আবার একই বিমানযোগে ঢাকায় চলে যাবেন।
আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উাদ্দন সিরাজ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহজালালের (র.) এর মাঠিতে স্বল্প সময়ের জন্য হলেও  আসছেন এটা সিলেট বাসরি জন্য অবস্যই আনন্দের বিষয়।
উল্লেখ্য জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে যোগ দিতে গত ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে যান। সেখান থেকে সোমবার তিনি যুক্তরাজ্যে যান। যুক্তরাজ্যে দুদিন অবস্থানের পর বৃহসপতিবার তিনি দেশে ফিরছেন।