ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সাময়িকভাবে বরখাস্তকৃত অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে আনীত যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতে রিপোর্ট প্রদানের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন- প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রভোস্ট অধ্যাপক মো. লুত্ফর রহমান, বাংলাদেশ সুপ্রীমকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এ. এফ. এম. মেজবাহউদ্দিন এবং ঢাবি ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মোসাম্মত্ নীলিমা আকতার।
সভার সিদ্ধান্ত অনুযায়ী ঐ কমিটিকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগের বিষয়টি তদন্ত করে রিপোর্ট প্রদান করতে বলা হয়েছে।
