সোনালী ব্যাংকের বিভিন্ন শাখা থেকে ৭ হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপকসহ (এজিএম) ৩ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। এ তিন কর্মকর্তারা হলেন, সোনালী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ শাখার এজিএম নূর আহমদ, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. আব্দুল জব্বার ও এক্সিকিউটিভ অফিসার শওকত আরা খানম।
বুধবার সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচায় দুদক’র প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের সিনিয়র উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বাধীন একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করেছেন।
