বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বুধবার প্রধানমন্ত্রী নয়, আওয়ামী লীগ সভানেত্রী হিসাবে শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদ কার্ড পাঠিয়েছেন। দলের পক্ষ থেকে সন্ধ্যায় আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে এ কার্ড পৌঁছে দেয়া হয়।
কার্ড নিয়ে যান বিএনপির সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন এবং শামীমুর রহমান শামীম। প্রসঙ্গত, প্রতি ঈদেই দুই নেত্রী ঈদ কার্ড বিনিময় করেন।
