কমলাপুর রেলওয়ে স্টেশনে ২৩ হাজার সৌদি রিয়ালসহ নিপু (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ (জিআরপি)। বুধবার সকালে তাকে গ্রেফতার করা হয়।
জিআরপি থানার ওসি আবদুল মজিদ জানান, সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেনে নিপু কমলাপুরে আসেন। ট্রেন থেকে নামার পর তার গতিবিধি সন্দেহ হলে তাকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তার ব্যাগের ভেতর টিস্যু পেপারে মোড়ানো অবস্থায় ২৩ হাজার সৌদি রিয়েল উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা করা হয়েছে। নিপুর পিতার নাম রতন মিয়া। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের বেপারীপড়ায় তার গ্রামের বাড়ি।
