শুল্ক ফাঁকি দেয়ার চেষ্টায় ১২০টি টেলিভিশন জব্দ

আপডেট : ০১ অক্টোবর ২০১৪, ২৩:৫০

শুল্ক গোয়েন্দা অধিদপ্তর সূত্র অনুযায়ী, বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের ফ্রেইট এলাকা থেকে ১২০টি এলইডি রঙিন টেলিভিশন ও কিছু কম্পিউটর মনিটর জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান সাংবাদিকদের বলেন, গত ১৮ সেপ্টেম্বর চীন থেকে মেসার্স জাহানারা ট্রেডার্সের নামে এগুলো আমদানি করা হয়। আমদানি পণ্য গুদাম থেকে বের করার সময় এগুলো আটক করা হয়। তিনি বলেন, রঙিন টেলিভিশনকে কম্পিউটার মনিটর বলে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধার করা পণ্যের মূল্য প্রায় ২০ লাখ টাকা।