রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের আগুন নিয়ন্ত্রণ করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ রবিবার দুপুর ১টা ২০ মিনিটে বিটিভির নিউজরুমের ভবনের তৃতীয় তলায় লাইব্রেরিতে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লাগে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল এ তথ্য জানিয়েছেন। আগুন লাগার ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে তিনি জানান।
‘রবিবার দুপুর ১টা ২০ মিনিটে বিটিভি ভেতরে একটি ভবনের তৃতীয় তলায় বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি’।
ওই ভবনের নীচ তলায় বেশ কয়েকটি স্টুডিও, প্রশাসনিক কার্যালয়, দোতলায় প্রোগ্রাম ও তৃতীয় তলায় নিউজরুম রয়েছে।
আরও পড়ুন: বঙ্গবন্ধু টানেলের মধ্য দিয়ে উন্নয়নের নতুন ধাপে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
ইত্তেফাক/এমআই
