বাস চাপায় স্কুলছাত্র নিহত

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৪৯

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল নামক এলাকায় ডিপজল দত্ত (৮) নামের এক স্কুলছাত্র যাত্রিবাহী বাস চাপায় নিহত হয়েছে। সে গৌরনদী উপজেলার পিংগলাকাঠী গ্রামের দিপু দত্তের পুত্র ও একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার দিকে বামরাইল দক্ষিণ মোড়াকাঠী গ্রামের দাদীর সঙ্গে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলো ডিপজল। এ সময় বামরাইল এবি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে রাস্তা পারাপারের সময় চরমোনাই মাহফিল থেকে ফেরা একটি যাত্রীবাহি বাস ডিপজলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।

আরও পড়ুনঃ মৃত্যুর কাছে হেরে গেল নির্যাতনের শিকার গৌরনদীর শিশু সৌরভ

এ ঘটনায় গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে।

ইত্তেফাক/নূহু